১৬ বছর পর পিরোজপুর জেলার মঠবাড়িয়া পৌরসভা, ভান্ডারিয়া পৌরসভা এবং কাউখালী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টায় মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে প্রথম সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এবং পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
মঠবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক কে এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু এবং যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা।
আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশনে মঠবাড়িয়া পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়।
একই দিন সকালেই কাউখালী উপজেলা বিএনপি উপজেলা পরিষদ প্রাঙ্গণে এবং ভান্ডারিয়া পৌর বিএনপি স্থানীয়ভাবে পৃথকভাবে সম্মেলন ও কাউন্সিল আয়োজন করে।
কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, “জেলার তিনটি ইউনিটের সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। পিরোজপুর জেলার ১১টি ইউনিটের সম্মেলন শেষ হলে আমরা জেলা বিএনপির সম্মেলন আয়োজন করব।”


Comment here