বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, র্যালি, সমাবেশসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুর জেলা ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষে ব্যানার ও ফেস্টুন হাতে মিছিল নিয়ে জড়ো হয়ে জেলার শাখার সভাপতি অনিরুজ্জামান অনিক ও সাধারন সম্পাদক ইতেখার মাহমুদ সজলের নেতৃত্বে সংগঠনের বিপুল নেতাকর্মীর অংশগ্রহণে শহরের বঙ্গবন্ধু চত্বর থেকে আনন্দ র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শোভাযাত্রাটি দি গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়ক হয়ে সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী মৎস্যজীবী লীগে আহবায়ক সিকদার চাঁন, জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, জেলা পুজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোপাল বসু, সাবেক ইউপি চেয়াম্যান মো. দিদারুজ্জামান শিমুল, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাফিজরি রহমান সোহাগ, শেখ হাসান মামুন, শিবলী রহমান শুভ, সাইফুল আলম খান রাসেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমেন মোর্শেদ শুভ্র, সুকান্ত হালদার, রাব্বি ইসলাম অপু, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অভিরুজ্জামান অভিক প্রমুখ। বক্তারা এসময় বাংলাদেশের স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে বর্তমানের উন্নয়নশীল বাংলাদেশ গঠনে ছাত্রলীগের ভূমিকার কথা তুলে ধরেণ। এর আগে কেকে কেটে কর্মসুচীর সুচনা করে জেলা ছাত্রলীগ।
অনিক-সজল এর নেতৃত্বে পিরোজপুর জেলা ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
জানুয়ারি ৪, ২০২৩0
Related Articles
আগস্ট ২৯, ২০১৯0
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হলে এ ধরনেরই অনুষ্ঠানের আয়োজন করা উচিত—– গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী
নিজস্ব প্রতিবেদকঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পিরোজপুর শেরে বাংলা পাবলিক লাইব্রেরী কর্তৃক আয়োজিত "বঙ্গবন্ধুর ও স্বাধীনতার উপর লিখিত ও উন্ম
Read More
অক্টোবর ১৭, ২০১৯0
মঠবড়িয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রিক্সা চালকের মৃত্যু
মঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে বাবুল হাওলাদার (৩৪) নামের এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিক অবস্থায় তিনি মারা য
Read More
এপ্রিল ১৯, ২০২৫0
কাজের পরিবেশ ও পুলিশের মনোবল ফিরাতে পুলিশ সুপারের নানা উদ্যোগ
পিরোজপুর জেলার পুলিশ সুপার হিসাবে খাঁন মোহাম্মদ আবু নাসের যোগদান করার পর থেকেই পিরোজপুর জেলা পুলিশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার সহ জেলা পুলিশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত।
প
Read More
