ব্রেকিং নিউজ

পিরোজপুরে কৃষি ও প্রযুক্তি মেলা-২০২৫: উদ্ভাবনী প্রযুক্তি ও সফল কৃষকদের পুরস্কৃত করা হলো

পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত কৃষি ও প্রযুক্তি ও পুষ্টি মেলা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অত্যন্ত সফলভাবে শেষ হয়েছে। তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি পিরোজপুর, যার মূল লক্ষ্য ছিল কৃষি উন্নয়ন ও পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোড়দারকরণ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, যিনি কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী পদ্ধতিতে কৃষকদের উৎসাহিত করেন। এছাড়া, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ, প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক মেহের মালিকা ও কৃষি প্রকৌশলী এস এম মনিরুজ্জামান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মেলায় মোট ১২টি স্টল অংশগ্রহণ করে, যার মধ্যে ছিল বস্তা পদ্ধতিতে আদা চাষ, মাশরুম সেন্টার, ভাসমান বেডে সবজি চাষ, আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শন, নিরাপদ ফসল চাষ (জৈব কৃষি) এবং কৃষক পরামর্শ কেন্দ্রসহ আরো অনেক উদ্ভাবনী প্রযুক্তি।

সমাপনী দিনে সেরা স্টল, উদ্ভাবনী প্রযুক্তি এবং সফল কৃষক ও উদ্যোক্তাদের সম্মানিত করে মোট ৪৫ জনকে পুরস্কৃত করা হয়। বক্তারা কৃষি আধুনিকায়নে প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন এবং কৃষকদের এসব প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করেন।

এ মেলা কৃষকদের মধ্যে নতুন ধারণা ও পদ্ধতি নিয়ে কাজ করার আগ্রহ সৃষ্টি করেছে এবং কৃষির উন্নতির পথে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে।

Comment here