ব্রেকিং নিউজ

পিরোজপুরে বিএনপির দুই ও জামায়াতের এক আসনে জয়

পিরোজপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে জেলার তিনটি আসনের মধ্যে দুইটিতে বিএনপি এবং একটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী বিজয়ী হয়েছেন। জেলা কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত সর্বশেষ আপডেট অনুযায়ী এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পিরোজপুর-১ (সদর–নাজিরপুর–ইন্দুরকানী)
পিরোজপুর-১ আসনের ১৬৭টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে মাসুদ সাঈদী ১ লাখ ৩২ হাজার ৬৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আলমগীর হোসেন পেয়েছেন ১ লাখ ৭ হাজার ১০৫ ভোট। ভোটের ব্যবধান ২৫ হাজার ৫৫৪।
এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৮৭ হাজার ৯৮৭ জন। বৈধ ভোট পড়েছে ২ লাখ ৩৯ হাজার ৭৬৪টি। এছাড়া “হ্যাঁ” ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ৪টি এবং “না” ভোট ৬৩ হাজার ৫৮টি।

পিরোজপুর-২ (ভান্ডারিয়া–কাউখালী–নেছারাবাদ)
১৬৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপির আহম্মদ সোহেল মঞ্জুর ১ লাখ ৫ হাজার ১৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট। ভোটের ব্যবধান ৮ হাজার ২৮৮।
এ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৫ হাজার ৩০২ জন। বৈধ ভোট পড়েছে ২ লাখ ৩০ হাজার ২৩৮টি। “হ্যাঁ” ভোট পড়েছে ৬২ হাজার ২৩৩টি এবং “না” ভোট ২৭ হাজার ৭৬৫টি।

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া)
৮৫টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপির মো. রুহুল আমিন দুলাল ৬৩ হাজার ৭৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের এনসিপির প্রার্থী ড. শামীম হামিদী পেয়েছেন ৩৬ হাজার ৬১৬ ভোট। এছাড়া সাবেক এমপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রুস্তুম আলী ফরাজী (হাতপাখা) পেয়েছেন ৩৫ হাজার ৯৬৮ ভোট।
এ আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৩৭ হাজার ৭৪৪ জন। বৈধ ভোট পড়েছে ১ লাখ ৩৬ হাজার ৯৮৭টি। “হ্যাঁ” ভোট পড়েছে ৮৪ হাজার ৪৫৭টি এবং “না” ভোট ৪৩ হাজার ৩৬৫টি।
বেসরকারি এই ফলাফলে জেলায় বিএনপি দুইটি এবং জামায়াত একটি আসনে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেছে। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার অপেক্ষা রয়েছে।

Comment here