পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিঃ
গভীর সমুদ্রে ঝড়ের কবলে পড়ে এফবি জাকিয়া ট্রলারসহ নিখোঁজ ১৬ জেলের মধ্যে ৬ জেলেকে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ১০ জেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
জানা গেছে, পাথরঘাটা উপজেলার তাফালবাড়ী গ্রামের আনোয়ার হোসেনের মালিকানাধীন এফবি জাকিয়া ট্রলারটি শনিবার ভোর ৩টার দিকে পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের পূর্বলালবয়া এলাকায় ১৮ জন জেলেকে নিয়ে ডুবে যায়। ওই সময় ৮ জেলেকে উদ্ধার করা হলেও ট্রলারে ঘুমিয়ে থাকা ১০ জেলে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।
সাগরে ট্রলারসহ নিখোঁজ ১০ জেলের সন্ধান মেলেনি


Comment here