ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে এবং পণ্যাদি বিক্রয় বন্ধের দাবিতে জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠন পিরোজপুর এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে পুরাতন পৌরভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে পৌরভবনের সামনে পথসভায় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ বশির আহম্মেদ হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির নেতা তৌনিকুল হক, জাতীয় পার্টির কাউখালী উপজেলা সভাপতি শহিদুল ইসলাম সোহেল, নাজিরপুর সভাপতি রিয়াজুল ইসলাম হাওলাদার, ইন্দুরকানী সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, জাতীয় যুব সংহতির পৌর সভাপতি কাউম শেখ, শ্রমিক পার্টির নেতা আল-আমিন শেখ, জাতীয় ওলামা পার্টি নেতা মাওলানা নেয়ামত উল্লা, নেছারাবাদ উপজেলা নেতা মাহাতাব হোসেন, আলম শেখসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরালী দখলদার বাহিনী কর্তৃক নৃশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যার চালাচ্ছে। এতে লাখ লাখ ফিলিস্তিনী নর-নারী ও শিশুকে হত্যা করেছে। ফিলিস্তিনের সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান বক্তারা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরাইলী পন্য বর্জন ও নিষিদ্ধ করার জন্য দাবি জানান তারা।
ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন এবং পণ্যাদি বিক্রয় বন্ধের দাবিতে পিরোজপুরে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও পথসভা
এপ্রিল ১৩, ২০২৫0

Related Articles
মে ৯, ২০২৩0
পিরোজপুরে বাস মালিক সমিতির নানা দুর্নীতির অনিয়মের ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
পিরোজপুর জেলা বাস,মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে শ্রমিক ইউনিয়ন। আজ মঙ্গলবার দুপুরে শহরের বাস টার্মিনাল থ
Read More
জুন ২৭, ২০২৫0
বিয়ের আনন্দের যাত্রা রূপ নেয় শোকযাত্রায় — পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ জনের
বিয়ের আনন্দঘন মুহূর্ত শেষ করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পরিণতি হলো একটি পরিবারের জন্য। বৌভাতের অনুষ্ঠান শেষে মেয়ের পক্ষের আত্মীয়রা ফিরছিলেন নিজ বাড়িতে। সবার মুখে তখনো বিয়ের গল্প, হাসি আর সুখের প্রত্যা
Read More
ফেব্রুয়ারি ১৮, ২০২০0
অভিনেতা তাপস পাল আর নেই
অনলাইন ডেস্কঃ
কলকাতার জনপ্রিয় অভিনেতা তাপস পাল আর নেই। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে জীবনাবসান হয় এ তারকার। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়
Read More

Comment here