বুধবার (২৩ এপ্রিল) বিকেলে পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের চারজন জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। হিন্দু সম্প্রদায়ের পলাশ কান্তি মন্ডল (৪৭), রবিন ডাকুয়া ও আরও দুইজন প্রাথমিক সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ইন্দুরকানি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসাইন, জিয়ানগর উপজেলা সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, ইন্দুরকানি সদর ইউনিয়নের আমির মাওলানা খায়রুল বাশার, উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি আহাদুজ্জামান নাঈম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইন্দুরকানি উপজেলা সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ চলাকালে শতাধিক সহযোগী সদস্য সংগ্রহ করা হয়। অনুষ্ঠানটি বিকেলে শুরু হয়ে রাত ৮টায় শেষ হয়।


Comment here