বিশ্ব মানব অধিকার দিবস উপলক্ষে তৎকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনের বিচারের দাবীতে ও গুম হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবীতে পিরোজপুরে মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের টাউনক্লাব সড়কে ডা. জুবাইদা রহমান পরিষদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ইমরান আহম্মেদ সজিব, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রিয়াজ মাতুব্বর, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক তুহিন, জেলা ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক শাম্মী আক্তর রোশনি।
এসময় ছাত্রদল ও ডা. জুবাইদা রহমান পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন, তারেক রহমানের ডাকে ২০২৩ সালের ১০ ডিসেম্বর বিশ্ব মানবধিকার দিবস উপলক্ষে মানববন্ধন করার অপরাধে তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বাসায় অন্যায় ভাবে তল্লাশী চালায়। তাদের পরিবারে অন্যায় ভাবে নির্যাতন করে যা মানবধিকার লঙ্ঘনের শামিল। আমরা এর বিচার চাই। গুম হওয়া সকল নেতাকর্মীদের মুক্তি দিয়ে মানব অধিকার রক্ষা করতে হবে।


Comment here