পিরোজপুর সদর উপজেলার রাজারকাঠিতে ঘরে ঢুকে এক গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। রক্তাক্ত জখম নুপুর বেগমকে স্থানীয়রা উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। সে সদর উপজেলার কলাখালী ইউনিয়নের রাজারকাঠি গ্রামের বাসিন্দা অদুদ সিকদারের স্ত্রী নুপুর। বুধবার (১২ মার্চ) দুপুরে জেলা হাসপাতালে ২৪ নম্বর বেডে ভর্তি নুপুর বেগম এ প্রতিবেদককে জানান, প্রতিপক্ষের লোকজন এলোপাতারি কুপিয়ে, লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। তারা আরও বেপরোয়া হয়ে আমাকে ভয়ভীতি সহ খুন জখমের হুমকি দিয়েছে। তিনি বলেন, গতবছরের একটি গরুর চুরির ঘটনায় দু‘পক্ষের দ্ব›দ্ব রয়েছে প্রতিবেশী শাকিল সিকদারের সাথে। এনিয়ে প্রতিপক্ষরা সোমবার ১০ মার্চ গৃহে ঢুকে কোন কিছু বুঝার আগেই ধারালো দা ও লোহার রড দিয়ে শাকিল সিকদার, তার স্ত্রী রাবেয়া বেগম ও পুত্র সিয়াম এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় এগিয়ে আসা শাহিনুর খানম জানান, আমি সহ স্থানীয়রা জড়ো হয়ে তাদেরকে ধাওয়া দিয়ে আহতকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসি। গ্রামবাসি সূতে জানা যায়, গতবছর নুপুর বেগমের একটি গরু চুরি হয়। যদিও তখন এই চুরির আসল ঘটনা জানা যায়নি। পরবর্তী গ্রামের বিভিন্ন লোকের মুখে জানা যায় শাকিল সিকদার এই উক্ত গরু চুরির সাথে সংযুক্ত ছিল। এ বিষয়ে অভিযুক্ত শাকিল সিকদার জানান, আমাকে নিয়ে কুৎসা রটায় তারা। আমি এর প্রতিবাদ করলে এক পর্যায়ে মারপিট হয়েছে। এতে আমি ও পরিবার আহত হই। এ ব্যাপারে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আব্দুস সোবাহান জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।
পিরোজপুরে নিজ গৃহে গৃহবধূকে কুপিয়ে জখম, হত্যার হুমকি
মার্চ ১২, ২০২৫0

Related Articles
আগস্ট ২৫, ২০১৯0
জামালপুরের ডিসি আহমেদ কবীরকে ওএসডি করার সিদ্ধান্ত: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্কঃ
নারী অফিস সহকারীর সঙ্গে আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরকে ওএসডি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত
Read More
ডিসেম্বর ২৯, ২০২৪0
আইবিডব্লিউএফ এর পিরোজপুর জেলার সভাপতি আব্দুল্লাহিল মাহমুদ সম্পাদক আলমগীর হোসেন
গতকাল রবিবার ২৯ ডিসেম্বর পিরোজপুর উপজেলা পরিষদের "শহীদ ওমর ফারুক মিলনায়তনে" ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) পিরোজপুর জেলা শাখার উদ্যোগে দ্বি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠ
Read More
ডিসেম্বর ১৪, ২০২৪0
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ৮টি দোকান ভস্মীভূত
পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠী বাজারে ৮টি দোকান আগুনে পুড়ে গেছে। উপজেলার শ্রীরামকাঠী বাজারে গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর উপজেলা ফায়ার সার
Read More

Comment here