বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, র্যালি, সমাবেশসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুর জেলা ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষে ব্যানার ও ফেস্টুন হাতে মিছিল নিয়ে জড়ো হয়ে জেলার শাখার সভাপতি অনিরুজ্জামান অনিক ও সাধারন সম্পাদক ইতেখার মাহমুদ সজলের নেতৃত্বে সংগঠনের বিপুল নেতাকর্মীর অংশগ্রহণে শহরের বঙ্গবন্ধু চত্বর থেকে আনন্দ র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শোভাযাত্রাটি দি গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়ক হয়ে সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী মৎস্যজীবী লীগে আহবায়ক সিকদার চাঁন, জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, জেলা পুজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোপাল বসু, সাবেক ইউপি চেয়াম্যান মো. দিদারুজ্জামান শিমুল, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাফিজরি রহমান সোহাগ, শেখ হাসান মামুন, শিবলী রহমান শুভ, সাইফুল আলম খান রাসেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমেন মোর্শেদ শুভ্র, সুকান্ত হালদার, রাব্বি ইসলাম অপু, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অভিরুজ্জামান অভিক প্রমুখ। বক্তারা এসময় বাংলাদেশের স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে বর্তমানের উন্নয়নশীল বাংলাদেশ গঠনে ছাত্রলীগের ভূমিকার কথা তুলে ধরেণ। এর আগে কেকে কেটে কর্মসুচীর সুচনা করে জেলা ছাত্রলীগ।
অনিক-সজল এর নেতৃত্বে পিরোজপুর জেলা ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
জানুয়ারি ৪, ২০২৩0
Related Articles
সেপ্টেম্বর ২৮, ২০১৯0
পিরোজপুরে আন্তঃ বিদ্যালয় ফুটবল ও কাবাডি প্রতিযোগীতা শুরু
ক্রীড়া প্রতিবেদকঃ
পিরোজপুরে আন্তঃ বিদ্যালয় ফুটবল ও কাবাডি প্রতিযোগীতা শুরু হয়েছে। শনিবার সকালে পিরোজপুর রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিকের আয়োজনে ও পল্লী সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় সাংস্ক
Read More
সেপ্টেম্বর ২৬, ২০২৫0
পিরোজপুরে শিক্ষককে হাতুড়িপেটা, বিএনপি নেতা চাঁন গ্রেপ্তার
পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ঝরঝরিতলা এলাকায় প্রধান শিক্ষক বিপুল মৈত্রকে (৫২) হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে বিএনপি নেতাকর্মীরা। গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়,
Read More
মে ১১, ২০২০0
ঢাকা থেকে এসে ১৫ যাত্রী প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে
নিজ্সব প্রতিবেদকঃ
রোববার রাতে ঢাকা থেকে জৈনিক লিটন মিয়ার মাইক্রো গাড়ি চড়ে মঠবাড়িয়ার তুষখালী গ্রামের বাড়ি ফিরছিলেন ১৫যাত্রী। ভাবছিলো কেউ জানবে না। গাড়ি ছাড়ার আগেই খবর আসে। সোমবার সকালে প্রশাসন ঝাউতলায়
Read More
